1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

সন্ত্রাস মোকাবেলায় বৈশ্বিক সমাধান প্রয়োজন : আইপিইউ সেক্রেটারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭
  • ৭০ Time View

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং বলেছেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য সন্ত্রাসবাদ সবচেয়ে বড় হুমকি। কোন দেশই এই হুমকির বাইরে নয়। এজন্য একটি বৈশ্বিক সমাধান প্রয়োজন।
তিনি বলেন, ‘বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় আইপিইউ’র এই অধিবেশনে বিভিন্ন দেশের সংসদের সক্ষমতা বাড়ানোর কৌশল গ্রহণ করা হবে এবং সম্মেলন শেষে এ বিষয়ে একটি ঘোষণা আসবে। আজ নির্বাহী কমিটিতে এসব বিষয় অবহিত করা হবে।’
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সোমবার এক সংবাদ সম্মেলন মার্টিন চুংগং এসব কথা বলেন।
তিনি বলেন, সহিংস সন্ত্রাসবাদ হতাশা, সামাজিক অসমতা, অবিচার, মানবাধিকার লঙ্ঘন এবং সুযোগের অভাব এর জন্ম দেয়। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলার কৌশলে আমরা এই বিষয়গুলো অন্তর্ভূক্ত করবো।
আইপিইউ সেক্রেটারি জেনারেল বলেন, যেই কৌশলটা প্রস্তাব করা হবে, সেখানে অনেকগুলো কার্যক্রম অন্তর্ভূক্ত করা হবে, যা সন্ত্রাসবাদ সৃষ্টির কারণগুলোকে রুখতে গ্লোবাল পার্লামেন্টারি কমিউনিটিকে সাহায্য করবে। তিনি বলেন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকসহ সকল ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বৈষম্য দূর করতে এবং মানবিক মর্যাদা পুন:প্রতিষ্ঠায় পার্লামেন্ট কিভাবে কার্যকর পদক্ষেপ নিতে পারে, খসড়া প্রস্তাবে সে বিষয়গুলো অন্তর্ভূক্ত করা হবে।
মার্টিন বলেন, কিছু ঘটে যাওয়ার আগেই সন্ত্রাসবাদ তৈরীর কারণগুলোকে চিহ্নিত করে নির্মূল করে তা নির্মূলে পদক্ষেপ নিতে হবে।
এরআগে সম্মেলনের তৃতীয় দিনে ‘স্ট্যান্ডিং কমিটি অন পিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণকারী অধিকাংশ দেশের সদস্যরা এ বিষয়ে মতামত দেন।
স্ট্যান্ডিং কমিটি অন পিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির আলোচনায় বাংলাদেশ ডেলিগেশন টিমের প্রধান পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি।
শনিবার ঢাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে ৫ এপ্রিল পর্যন্ত এর কার্যক্রম চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ