1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

আগামী বছর থেকে স্থানীয় পর্যায়ে প্রশ্ন ছাপা হবে

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ৭৮ Time View

আগামী বছর থেকে ডিজিটাল ব্যবস্থায় প্রশ্ন প্রণয়ন করে পরীক্ষার দিন সকালে স্থানীয় পর্যায়ে প্রশ্নপত্র ছাপিয়ে পরীক্ষা নেয়ার আশা প্রকাশ করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রশ্নফাঁস রোধে এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আজ (রোববার) সকালে ঢাকা কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এমন সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন করাই আমাদের মূল লক্ষ্য। তাই প্রশ্নফাঁস রোধে আমরা জীবন দিয়ে চেষ্টা করছি। এ কারণে আগামী বছর থেকে পরীক্ষার দিন সকালে স্থানীয় পর্যায়ে প্রশ্ন ছাপানো হবে।

তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা প্রশ্ন পেয়ে সন্তুষ্ট। তারপরও শিক্ষকরা অনৈতিক সুবিধা পেতে প্রশ্নফাঁসের মতো নোংরা কাজের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এরা আমাদের নজরদারিতে রয়েছে। আমরা তাদের কাউকে ছাড় দেব না।

সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়নে এবার শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে জানান শিক্ষামন্ত্রী।

Student

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব সোহরাব হোসেন, অতিরিক্ত সচিব রূহী রহমান, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ওয়াহেদুজ্জামান, ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ।

এর আগে, অভিভাবকদের সঙ্গে কথা বলার সময় বিজি প্রেস থেকে প্রশ্নফাঁস বন্ধ করার সুপারিশে শিক্ষামন্ত্রী বলেন, আমরা নানা উদ্যোগ ও প্রচেষ্টায় বিজি প্রেস থেকে প্রশ্নফাঁস রোধ করেছি। এখন শিক্ষকরা এ পথে পা বাড়িয়েছেন। অনেকের কাছে টাকা আদায় করে তারা এমসিকিউ উত্তর বলে দিচ্ছেন। এসব অসাধু শিক্ষক শনাক্তে আপনারা সহযোগিতা করেন। সবার সহযোগিতা পেলে আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে পারবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ