1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

জঙ্গিবাদকে মোকাবেলা করবে খেলাধুলা-সংস্কৃতি : ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ১২১ Time View

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক আমাদের একটি বড় চ্যালেঞ্জ। আমাদের ছেলেমেয়েরা যত বেশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় আসবে ততোই সফলতা আসবে। আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের সমস্যার মোকাবেলা করতে পারব।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) থেকে রাজধানীর শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে ২৪তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)।

দুপুরে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

পোলার আইসক্রিমের সহযোগিতায় হ্যান্ডবল টুর্নামেন্টে ৩১টি স্কুল অংশগ্রহণ করেছে। তার মধ্যে ১৮টি ছেলে টিম ও ১৩টি মেয়ে টিম অংশ নিয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, পড়ালেখার সঙ্গে সঙ্গে ছাত্র-ছাত্রীদের খেলাধুলা করতে হবে। শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করে ভালো মানুষ হওয়া যাবে না এবং সাফল্যও আসবে না। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে নিজেদের জড়াতে হবে। নিজের যে প্রতিভা আছে তাকে বিকশিত করতে হবে। শিকলে বেঁধে রেখে শৃঙ্খলিত করে কখনও আমাদের কিশোর ও তরুণদের জাতীয় সম্পদে পরিণত করা যাবে না।

আয়োজক কমিটি হ্যান্ডবল ফেডারেশন ও পোলার আইসক্রিমকে এই টুর্নামেন্ট আয়োজন করায় ধন্যবাদ জানান তিনি। বক্তব্য শেষে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ