1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

বব ডিলান রোববার নোবেল পুরস্কার নেবেন : একাডেমি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ১০৩ Time View

মিউজিক আইকন বব ডিলান আগামী রোববার স্টকহোমে সুইডিশ একাডেমির সঙ্গে এক বৈঠকে নোবেল পুরস্কার গ্রহণ করতে যাচ্ছেন। বুধবার এ ঘোষণা দেয়া হয়।
সুইডিশ একাডেমির স্থায়ী সম্পাদক সারা দানিউস এক ব্লগ পোস্টে লিখেছেন, ‘সুখবর হচ্ছে, সুইডিশ একাডেমি ও বব ডিলান এ সপ্তাহান্তে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। তখন একাডেমি ডিলানের নোবেল ডিপ্লোমা ও নোবেল পুরস্কার হস্তান্তর করবে এবং সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ায় তাকে অভিনন্দন জানাবে।’
এই মার্কিন গায়ক গত বছর অক্টোবর মাসে নোবেল পুরস্কার বিজয়ী হন, কিন্তু পুরস্কার নিতে যাননি।
এমনকি নোবেলের ৯ লাখ ১০ হাজার ডলারের সমান অর্থমূল্য নেয়ার জন্য যে বক্তৃতাটি দিতে হয় সেটিও দেননি তিনি।
নোবেল গ্রহণ না করার বিরল ঘটনাটি বিশ্বজুড়ে আলোচনা সৃষ্টি করে।
অবশ্য নোবেল প্রত্যাখ্যানও করেননি ডিলান।
নোবেল একাডেমি বলছে, সুইডেনের রাজধানীতে, যেখানে দুটি কনসার্ট করবেন মি. ডিলান, সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করবেন একাডেমির সদস্যরা।
বব ডিলান অবশ্য কোন বক্তৃতা দেবেন না।
তবে আশা করা হচ্ছে তিনি একটি রেকর্ড করা নোবেল বক্তৃতা পাঠিয়ে দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ