1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

যারা দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ৭২ Time View

যারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর পায়তারা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।
মঙ্গলবার সন্ধ্যায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি)-এর মুক্তিযোদ্ধা হলে আওয়ামী সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। আওয়ামী সাংস্কৃতিক জোটের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ড. মহীউদ্দিন খান আলমগীর এমপির সভাপতিত্বে সভায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, আইডিইবির সভাপতি একেএমএ হামিদ, সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাবেক সংসদ সদস্য তহুরা আলী, আওয়ামী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহমেদ ইলিয়াস প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে কামরুল ইসলাম বলেন, তারাই জঙ্গি গোষ্ঠীর প্রত্যক্ষ মদদদাতা। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে জঙ্গিরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সন্তানরা যেন জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের সতর্ক থাকাতে হবে।
জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধা ও দেশের সাধারণ জনগণকে সজাগ থাকতে হবে, যাতে করে অপশক্তিগুলো কোন দিন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।
আবুল কালাম আজাদ বলেন, জঙ্গিবাদি চক্র আজ কাদের মদদে, কাদের প্রশ্রয়ে মাথা চাড়া দিয়ে উঠছে তা সবার জানা। এই অপশক্তিকে আমাদের প্রতিরোধ করতে হবে। আমরা যদি তাদের প্রতিরোধ করতে না পারি, তাহলে দেশ অন্ধকারের দিকে চলে যাবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিদমন করা হচ্ছে। যারা জঙ্গিদের মদদ দেয় তাদের চিহ্নিত করতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে সংস্কৃতি কর্মীদের এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ