1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

সিঙ্গাপুরে চিকিৎসাধীন র‌্যাব গোয়েন্দা প্রধানের পাশে তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ৯২ Time View

সিঙ্গাপুরে চিকিৎসাধীন র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদকে দেখতে মঙ্গলবার সকালে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সিঙ্গাপুরের অপর একটি হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা ইনু আহত সেনাসদস্যের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পূর্ণ আন্তরিকতার কথা জানান।

তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাউন্ট এলিজাবেথে কর্তব্যরত চিকিৎসক, সেখানকার বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর নাজিম উদ-দৌলা, আজাদের সঙ্গে থাকা তার সহকর্মী লে. কর্নেল আমের ও পরিবারের সদস্য পাপ্পু এ সময় উপস্থিত ছিলেন। নিজের চিকিৎসা শেষে তথ্যমন্ত্রী আজ (মঙ্গলবার) রাতে ঢাকা ফেরার কথা।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় সিলেটের শিববাড়িতে জঙ্গিবিরোধী অভিযানস্থলের কাছাকাছি বিস্ফোরিত বোমায় গুরুতর আহত র‌্যাব কর্মকর্তা আবুল কালাম আজাদকে সিলেট ও ঢাকায় চিকিৎসার পর উন্নততর চিকিৎসার জন্য রোববার রাতে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ