1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

লন্ডনে প্রথম বাংলাদেশি কাউন্সিলর মনসুর আলী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ৯১ Time View

প্রথম বাংলাদেশি হিসেবে সিটি অব লন্ডন নির্বাচনে কাউন্সিলর পদে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মনসুর আলী। ২৩ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে বিজয়ী হয়ে লন্ডন মেয়র সাদিক খানের সঙ্গী হলেন মনসুর আলী।

জয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মনসুর আলী বলেন, আমি আমার কমিউনিটির লোকজনের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি যেন আমার দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।

লন্ডনে কয়েক মিলিয়ন পাউন্ডের হাউজিং প্রজেক্টের কারণে বাংলাদেশি কমিউনিটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আর সে কারণেই নির্বাচনে লড়তে আগ্রহী হন মনসুর আলী।

সিটি অব লন্ডনে বড় হওয়া মনসুর আলী একজন সফল চলচ্চিত্র পরিচালক। এ ছাড়াও লেখালেখি ও প্রযোজনার কাজ করেন তিনি। বিশ্বের অন্যতম প্রসিদ্ধ শহর লন্ডনে বড় হলেও এখানের স্থানীয় তরুণদের জন্য বাস্তবিক অর্থে কাজের সুযোগ তৈরি হচ্ছে না বলে মনে করেন মনসুর আলী।

মনসুর আলী বাংলাদেশে জন্মগ্রহণ করেন এবং মাত্র দুই বছর বয়সে বাবা-মা’র সঙ্গে লন্ডনে পাড়ি দেন। তিনি পূর্ব লন্ডনে বেড়ে উঠেন এবং সেখানকার স্কুলে লেখাপড়া করেন। ফিল্ম অ্যান্ড টিভি প্রডাকশনে স্নাতক ডিগ্রি নেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ