1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট এইচএসসিতে ৬ বোর্ডে ইংরেজিতে কমেছে পাসের হার

ট্রাম্পের জামাতাকে জিজ্ঞাসাবাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ১০৪ Time View

জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেয়ার্ড কুশনার। ট্রাম্পের একান্ত সহায়তাকারী কুশনারকে জিজ্ঞাসাবাদ করবে মার্কিন তদন্ত কমিটি। রাশিয়ার সঙ্গে মার্কিন সংযোগের সত্যতা খতিয়ে দেখার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাশিয়ার একটি ব্যাংক সোমবার জানিয়েছে, তাদের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কুশনার। খবর বিবিসির।

কিসলিয়াকের সঙ্গে বৈঠক করা ছাড়াও রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন উন্নয়ন ব্যাংকের প্রধানের সঙ্গেও সাক্ষাৎ করেছিলে বলে কুশনারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন এ বৈঠকের কথা স্বীকার করেছে।

ডিসেম্বরের শুরুর দিকে রুশ রাষ্ট্রদূত কিসলিয়াক ও জ্যারেড কুশনারের মধ্যে এ বৈঠক হয়েছিলো। এ বৈঠক আয়োজিত হয়েছিল ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প টাওয়ারেই। ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। রুশ ঘনিষ্ঠতার অভিযোগে ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব থেকে পদচ্যুত হন তিনি।

রাশিয়া-মার্কিন সংযোগ নিয়ে কুশনার নিজেই সিনেট তদন্ত কমিটির মুখোমুখি হতে চেয়েছেন বলে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে। রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দুবার বৈঠক করেছেন কুশনার। সেই বৈঠক প্রসঙ্গে সিনেট কমিটি তার কাছে জানতে চাইবে।

গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে ওই তদন্ত চলছে। মার্কিন গোয়েন্দা সংস্থার বিশ্বাস, প্রেসিডেন্ট নির্বাচনের হিলারি ক্লিনটনকে হারিয়ে ট্রাম্পকে সাহায্য করতেই রাশিয়া হ্যাকিংয়ের ঘটনা ঘটিয়েছে।

যদিও এ অভিযোগ বরাবরই রাশিয়া অস্বীকার করে আসছে। আর ট্রাম্প এ ধরণের সংবাদকে ‘ভুয়া খবর’ বলে আখ্যা দিয়েছেন।

তারপরও হ্যাকিংয়ের বিষয়ে দুটি কংগ্রেশনাল তদন্ত কমিটির পাশাপাশি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে।

হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পিসার জানান, নির্বাচনের সময় তার যে কর্মকাণ্ড, তিনি যে দোষী নন সে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ