1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

বিনিয়োগকারী পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ এপ্রিল, ২০১২
  • ১৭৪ Time View

নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশের নায়েক তানভীর হাসান। জানা যায়, বুধবার সকাল সাড়ে আটটায় জাঙ্গালিয়া ওয়াপদা কলোনিতে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের রাইফেলে গায়ে গুলি করেন ওই পুলিশ কর্মকর্তা। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জানান, তানভীর দীর্ঘদিন ধরে ডেসটিনি-২০০০’র সঙ্গে জড়িত। নিজের সঞ্চিত অর্থ এবং বন্ধুদের কাছ থেকে মোটা অংকের টাকা এনে এখানে বিনিয়োগ করেন। সম্প্রতি ডেসটিনি সম্পর্কে বিভিন্ন মিডিয়া লেখালেখির কারণে তিনি এর ভবিষ্যৎ সম্পর্কে হতাশ হয়ে পড়েন। এ হতাশা থেকেই তানভীর আত্মহত্যা করে থাকতে পারে।

তবে তানভীরের মামা মিজানুর রহমান জানান, তানভীরের স্ত্রী আছিয়া বেগম এক প্রবাসীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত। এ নিয়ে তার সঙ্গে ঝগড়ার সূত্র ধরে আত্মহত্যা করে থাকতে পারে।

পুলিশ কর্মকর্তা তানভীরের দুটি সন্তান রয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ