1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

গণপরিবহনে নৈরাজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ৯২ Time View

গণপরিবহনে নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ গণ-ঐক্য নামের একটি সংগঠন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বর্তমানে নগরীর পরিবহন ব্যবস্থায় চলছে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি। অধিকাংশ বাসে সিটিং সার্ভিসের নামে চলছে চিটিংবাজি। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো যানবাহন পাওয়া যায় না। ফলে বিশেষ করে নারীদের পক্ষে ভদ্রোচিতভাবে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি গণপরিবহনের ভাড়া নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে। এছাড়া যত্রতত্র প্রাইভেট গাড়ি পার্কিং করায় ফুটপাত দিয়ে হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়েছে, বেড়ে গেছে দুর্ঘটনা।

বক্তারা আরও বলেন, বিআরটিসি’র আইনে সিটিং সার্ভিস বলে কিছু নেই, কিন্তু বাস মালিকরা প্রশাসনকে ম্যানেজ করে যাত্রী হয়রানির এই দুষ্কর্মটি নিয়মিতই চালিয়ে যাচ্ছেন। ফলে দুর্ভোগের স্বীকার হচ্ছেন সাধারণ মানুষ। এ ব্যাপারে সরকার ও ঊর্ধতন কর্তৃপক্ষের লক্ষণীয় কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, গণপরিবহনে আরেকটি বড় সমস্যা গাড়ির আকারের তুলনায় অধিক পরিমাণ সিট রাখা। বিআরটিএ অনুমোদিত সিটের চেয়ে বেশি সিট রাখায় যাত্রীদের বসতে কষ্ট হয়। চালকসহ ৩১ সিটের বাসে বহন করা হয় ৫০ জনের অধিক যাত্রী। এছাড়া প্রতিটি বাসেই নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য আসন নির্ধারিত থাকার কথা থাকলেও বিআরটিসি ছাড়া অধিকাংশ বাসে তা মানা হয় না। এসব বাসের নারীদের সিটে বসে থাকেন পুরুষরা।

আয়োজক সংগঠনের সভাপতি আরমান হোসেন পলাশের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন-জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সহ-সভাপতি নাজমুল হোসেন রনি, গণতন্ত্র রক্ষা মঞ্চের সমন্বয়ক মনোয়ার হোসেন বেগ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ