1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে খাতুনগঞ্জে থামছে না ডিও স্লিপ বাণিজ্য ব্যাংকের এমডিদের কর্মদক্ষতা মূল্যায়নে ১০০ নম্বরের কাঠামো ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী পূর্ণাঙ্গ পর্ষদ-এমডি ছাড়াই চলছে ইসলামী ব্যাংক ‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না : ফারজানা শারমিন

সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় নিহত ৩৩

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ১০৯ Time View

সিরিয়ার উত্তরাঞ্চলের একটি স্কুলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের দখলকৃত একটি শহরের কাছের এই স্কুলটিতে গৃহহীনরা অবস্থান করছিল। বুধবার একটি পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানায়।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ‘মঙ্গলবার ভোরে ’ইসলামিক স্টেট জিহাদিদের দখলকৃত রাকা প্রদেশের উত্তরাঞ্চলীয় আল-মানসুরা শহরের দক্ষিণে এই হামলা চালানো হয়েছে।’
পর্যবেক্ষণকারী সংস্থার প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে পারি এই হামলায় ৩৩ বেসামরিক লোক নিহত হয়েছে। এরা রাকা, আলেপ্পো ও হোমসের বাসিন্দা।’
তিনি আরো বলেন, ‘এখনো ধ্বংসস্তুপের ভেতর থেকে লাশ উদ্ধার করা হচ্ছে। মাত্র দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।’
পর্যবেক্ষণকারী সংস্থাটি আরো বলেছে, ‘যে স্কুলটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে সেখানে প্রায় ৫০টি বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিল।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ