1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

‘সবচেয়ে সুন্দর’ মিরান্ডা কার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ এপ্রিল, ২০১২
  • ২৩৯ Time View

২০১২ সালের ‘সবচেয়ে সুন্দর’ নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান মডেল মিরান্ডা কার। সম্প্রতি অস্ট্রেলিয়ার ‘হু’ ম্যাগাজিন আয়োজিত এক জরিপে এই ফলাফল উঠে এসেছে।
মিরান্ডার সঙ্গে এই তালিকায় আরও ঠাঁই পেয়েছেন সহোদর দুই অস্ট্রেলিয়ান অভিনেতা ক্রিস ও লিয়াম হেমসওয়ার্থ, হলিউডের অভিনেতা রায়ান গসলিং, ‘চার্লিস অ্যাঞ্জেলস’খ্যাত অস্ট্রেলিয়ান অভিনেত্রী র্যাচেল টেইলর।
অলিম্পিকে সোনাজয়ী অস্ট্রেলিয়ান সাঁতারু স্টেফানি রাইসও আছেন এই তালিকায়।
বছরের সবচেয়ে সুন্দরের পুরস্কার জিতে ‘হু’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে মিরান্ডা বলেছেন, ‘আমি প্রতিদিন ১৮ ঘণ্টা ব্যয় করতাম কাজের পেছনে। কিন্তু গত বছর মা হওয়ার পর থেকে কাজের গতি অনেকটাই কমিয়ে দিয়েছি। ছেলে ফ্লিনের সঙ্গে বেশি বেশি সময় কাটানোর জন্যই এমনটা করেছি। এখন স্ত্রী ও মা পরিচয়ই আমার কাছে সবচেয়ে বড়, তারপর কাজ। মাতৃত্ব আমার জীবনকে পরিপূর্ণ করেছে।’
ব্রিটিশ অভিনেতা অরলান্ডো ব্লুমের স্ত্রী ‘ভিক্টোরিয়া’স সিক্রেট’ খ্যাত ২৮ বছর বয়সী মিরান্ডা এই নিয়ে দ্বিতীয়বারের মতো বছরের সবচেয়ে সুন্দরের তকমা জিতলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ