1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ

ইডেন শিক্ষার্থী আরিফার খুনির ফাঁসি দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৭৫ Time View

ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী আরিফুন নেছা আরিফা হত্যা মামলার একমাত্র আসামি ফখরুল ইসলাম রবিনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন আরিফার পরিবারের সদস্য, সহপাঠী ও তার কর্মস্থল যমুনা ব্যাংকের সহকর্মীরা।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালে নিজেদের পছন্দমতে বিয়ে করেন আরিফা ও রবিন। কিন্তু বিয়ের পর থেকে আরিফাকে বিভিন্নভাবে হয়রানি করেন রবিন। এমনকি রবিন তকে মারধরও করতেন। রবিন বিয়ের পর মাদকাসক্ত হয়ে পড়লে আরিফা চেষ্টা করেও তাকে মাদক থেকে না ফেরাতে পেরে ৫ মাস আগে তালাক দেন। এরপর আরিফা মায়ের সঙ্গে থাকা শুরু করেন। তারপর থেকে আরিফাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন রবিন। রবিনের বিরুদ্ধে থানায় জিডিও করেছিলেন আরিফা।

বক্তারা আরো বলেন, ঘাতক রবিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী আরিফাকে তার সেন্ট্রাল রোডের বাসার কাছে খুন করে পালিয়ে যান। ঘাতক রবিনকে অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তারা।

মানবন্ধনে উপস্থিত ছিলেন আরিফার পরিবারের সদস্য, সহপাঠী ও তার যমুনা ব্যাংকের সহকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ