1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে

ভারতের চেয়ে বেশি সুখী বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৯৮ Time View

বিশ্বের সুখী দেশের তালিকায় ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১৭ অনুযায়ী সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১১০ এবং ভারতের অবস্থান ১২২। জাতিসংঘের উদ্যোগে বিশ্বের ১৫৫ সুখী দেশের তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকার শীর্ষে রয়েছে নরওয়ে।

এর আগে ২০১৫ সালের রিপোর্ট অনুযায়ী ভারতের অবস্থান ছিল ১১৮। কিন্তু চলতি বছরের রিপোর্ট অনুযায়ী নিজের অবস্থান থেকে ছিটকে নিচে নেমে গেছে দেশটি।

সুখী দেশের তালিকায় পাকিস্তানও পেছনে ফেলেছে। এই তালিকায় চীন রয়েছে ৭৯, পাকিস্তান ৮০, নেপাল ৯৯, বাংলাদেশ ১১০, ইরাক ১১৭ এবং শ্রীলঙ্কার অবস্থান ১২০।

তালিকার শীর্ষ দশ দেশের মধ্যে নরওয়ের পরেই রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সুইডেন। এই তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ১৪তম।

এদিকে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুখী দেশ হিসেবে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তালিকায় মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত রয়েছে ২১তম অবস্থানে। এর পরেই কাতার ৩৫, সৌদি আরব ৩৭, কুয়েত ৩৯ এবং বাহরাইন রয়েছে ৪১তম অবস্থানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ