1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

সাঘাটায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৮৫ Time View

গাইবান্ধার সাঘাটা উপজেলায় রমজান আলী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরিফুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামের ফেরদৌস সরকার নান্নু (৩৭), হেলাল মিয়া (৩২) ও লাভলু মিয়া (৩৫)।

গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পুলিশের জিআরও শফিকুল ইসলাম মামলার সূত্রের বরাত দিয়ে জানান, ২০০৫ সালের ১৩ মার্চ সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামের রমজান আলী বোনারপাড়ায় যাচ্ছিলেন। এ সময় পূর্ব ঘটনার জের ধরে একই গ্রামের ফেরদৌস ও তার পক্ষের লোকজন তাকে মারধর করেন।

এতে রমজান আলী গুরুতর আহত হন। পরে আঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে আবদুর রহিম বাদী হয়ে সাঘাটা থানায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২০০৫ সালের ৫ জুন আদালতে চার্জশিট দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ