1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

মুক্তিযুদ্ধের ৩৬০টি স্থান সংরক্ষণ করবে সরকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ১০৫ Time View

সরকার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের গৌরব ও বিভিন্ন ঘটনা সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে মুক্তিযুদ্ধের ৩৬০টি ঐতিহাসিক স্থান সংরক্ষণের জন্য ১৮২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করেছে।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সহকারী প্রধান কর্মকর্তা মো. মোমিনুর রহমান গতকাল বাসসকে বলেন, ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে আমরা ১৯৭১ সালের ৩৬০টি ঐতিহাসিক স্থান সংরক্ষণে ১৮২ কোটি টাকা ব্যয় সম্বলিত একটা প্রকল্প হাতে নিয়েছে।’
তিনি জানান, সরকার ৩৬০টি ঐতিহাসিক স্থানের প্রতিটিতে একটি করে মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরও নির্মাণ করবে।
তিনি আরো জানান, দেড় মাস আগে একটি ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে, যা অনুমোদনের জন্য এখন প্রক্রিয়াধীন রয়েছে।
সহকারী প্রধান জানান, ২০১৯ সালের জুন নাগাদ এই প্রকল্প সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
সরকার ইতোপূর্বে দেশের বিভিন্ন স্থানে ৩৬টি উপজেলায় ৬৫টি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ