1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

এক ম্যাচ নিষিদ্ধ মেসি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ১০৫ Time View

স্প্যানিশ লা লিগায় এক ম্যাচ নিষিদ্ধ হলেন লিওনেল মেসি। আগামী সপ্তাহে গ্রানাডার বিপক্ষে খেলতে পারছেন না বার্সেলোনা সুপারস্টার। চলতি মৌসুমে লা লিগার ম্যাচে পাঁচটি হলুদ কার্ড দেখায় এই নিষেধাজ্ঞা পেলেন তিনি।

রোববার রাতে ক্যাম্প ন্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্সা। ওই ম্যাচে ৪৫ ও ৫২ মিনিটে জোড়া গোল করেছেন মেসি। মূলত তার জোড়া গোলই বার্সাকে গড়ে দিয়েছে জয়ের ভিত।

ম্যাচটিতে মেসি হলুদ কার্ড দেখেছেন ম্যাচের অন্তিমলগ্নে, ৮৬ মিনিটের মাথায়। এই নিয়ে চলতি মৌসুমে লা লিগায় পাঁচটি হলুদ কার্ড দেখলেন বার্সা ফরোয়ার্ড। এর আগে দেপার্তিভো লা করুনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া এবং ভ্যালেন্সিয়ার মাঠে হলুদ সংকেত পেয়েছিলেন তিনি। লা লিগার নিয়ম বলছে, পরপর না হলেও কোনো এক মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখলে ওই ফুটবলার এক ম্যাচ নিষিদ্ধ।

এদিকে অনেকেই মনে করছেন, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের শেষের দিকে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখেছেন মেসি। কারণ সামনেই রয়েছে সেভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই গ্রানাডার ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়ায় সেভিয়ার বিপক্ষে নির্ভার হয়েই মাঠে নামতে পারছেন আর্জেন্টাইন তারকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ