1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বাংলাদেশ নিজ যোগ্যতায় পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে : খন্দকার মোশাররফ হোসেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ৬৪ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ তার নিজ যোগ্যতায় স্বাধীনতা অর্জনের পর পৃথিবীর বুকে অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি রোববার জেলা শহরের অম্বিকা ময়দানে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরুল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাউছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপিসহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার সত্যিকার মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে উন্নয়নের সকল ক্ষেত্রে বিশ্বের বুকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের এ উন্নয়নের আন্দোলনের ধারক ও বাহক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশব্যাপী অবকাঠামোগত উন্নয়ন ও জনগণের ক্ষমতায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের এ অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকল নেতা-কর্মীদের একযোগে কাজ করতে হবে।
বিশ্বব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের অনাহুত অভিযোগের কথা উল্লেখ করে মোশাররফ বলেন, একটি সংঘবদ্ধ অপশক্তি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পরে মন্ত্রী ফরিদপুরস্থ কবি জসীম উদ্্দীন হলে প্রধানমন্ত্রীর ফরিদপুর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ