1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

শ্রীলংকার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট বিজয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ৯০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শততম টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ শ্রীলংকাকে প্রথমবারের মতো হারিয়ে তার শততম টেস্ট ম্যাচ উদযাপন করলো। রোববার কলম্বোর পি সারা ওভালে জয়বাংলা কাপ টেস্ট সিরিজের দু’টি ম্যাচের মধ্যে দ্বিতীয় ম্যাচের ৫ম ও শেষ দিনে বাংলাদেশ চার উইকেটে শ্রীলংকাকে হারায়।
এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা দ্বিতীয় টেস্টে শ্রীলংকাকে হারিয়ে দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে মোবারকবাদ জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও তাদের চমৎকার ক্রীড়ানৈপুণ্য দেখে গোটা জাতি গর্বিত।’ তিনি আরো বলেন, খেলাধুলায় বর্তমান সরারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার ফলে এই ঐতিহাসিক সাফল্য এসেছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশ ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘ প্রতিক্ষীত টেস্ট স্ট্যাটাস ও ওয়ানডে স্ট্যাটাস লাভ করে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও বাংলাদেশ দলের এই বিজয়ের ধারা অব্যাহত থাকবে।
চাপের মধ্যেও বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের ৮২ এবং সাব্বির রহমানের তৃতীয় উইকেট জুটিতে ১০৯ রান টাইগার দলের শ্রীলংকাকে প্রথম বছরের মতো টেস্ট ক্রিকেটে হারাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। শততম টেস্টে বাংলাদেশ দলের এটি ৯ম বিজয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ