1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

শততম টেস্টে ঐতিহাসিক জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ১৭৫ Time View

জয়টা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল চতুর্থদিন শেষ বিকেলেই। যদিও শ্রীলংকার শেষ দুই ব্যাটসম্যান কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন; কিন্তু আজ সকালে সাকিব আল হাসানের সামনে সেই প্রতিরোধও ভেঙে পড়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে শততম টেস্টে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৯১ রান।

লক্ষ্যটা সহজ হলেও পি সারা ওভালের শেষ দিনে স্পিন বান্ধব উইকেটে বাংলাদেশ পারবে তো ইতিহাসটা গড়তে? সংশয়বাদীদের মনে শঙ্কার কালোমেঘ কিছুটা জমেছিল বৈ কি! কিন্তু তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ের সঙ্গে সাব্বির রহমানের দৃঢ়তা এবং সাকিব-মুশফিকের মাঝারি মানের একটি জুটি, শেষ পর্যন্ত ইতিহাস সৃষ্টি করেই দিল বাংলাদেশকে।

শততম টেস্টে ঐতিহাসিক জয়। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে ৩ উইকেটে হারিয়েই ইতিহাসটা গড়লেন মুশফিকুর রহীম অ্যান্ড কোং। গত অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে যে ইতিহাস তৈরি করেছিল টাইগাররা, সেই ইতিহাসকে তারা টেনে নিয়ে গেলো কলম্বোয়। গল টেস্টে কিছুটা হতাশার জন্ম দিলেও কলম্বোয় নিজেদের শততম টেস্টে এসে দারুণ উজ্জীবিত বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশকে ঐতিহাসিক জয়ে ফিনিশং টাচটা এঁকে দিলেন মেহেদী হাসান মিরাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ