1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

তাঁতশিল্পের উন্নয়নে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৮৯ Time View

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তাঁতশিল্প অত্যন্ত সম্ভাবনাময় শিল্প। সবাই মিলে নজর দিলে এ শিল্পের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। একই সঙ্গে এ শিল্পের মাধ্যমে দেশের সুনামও বয়ে আনা সম্ভব।’

রোববার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে তাঁতি লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাঁতি লীগের আহ্বায়ক এনাজুর রহমান চৌধুরী প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা সরকারে আসার আগে তাঁতশিল্পে অনেক সমস্যা ছিল। ১৯৯৬ সালে সরকারে আসার পর আমরাই প্রথম তাঁতশিল্পের উন্নয়নে ঋণ দেয়া শুরু করি। শুধু তাই নয়, তাঁতিদের প্রশিক্ষণ দেয়া শুরু করি। কারণ আমাদের পাশের দেশ ভারতের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। এ কারণে নরসিংদী, সিরাজগঞ্জ, সিলেট, রংপুরসহ তাঁত অধ্যুষিত এলাকায় প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তুলি। এছাড়া তাঁতশিল্পের উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় করেছি।’

আওয়ামী লীগ সভাপতি এ সময় দেশের তাঁতি সমাজসহ দলের সকল সহযোগী, অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে সরকারের সফলতা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, ‘যারা নেতা নির্বাচিত হবেন তারা শুধু নেতা হয়ে বসে থাকবেন না, তাঁতি সম্প্রদয়ের উন্নয়নে কাজ করবেন। তাঁতশিল্পে কোথায় কী সমস্যা আছে তা খুঁজে বের করবেন। এ শিল্পকে সমৃদ্ধ করতে আমরা সকল পদক্ষেপ গ্রহণ করেছি।’
তিনি বলেন, জামদানি এখন আমাদের নিজস্ব প্যাটেন্ট। এটা নিয়েও আমরা নানা পরিকল্পনা করছি। এটি আরও উন্নত করা এবং বিশ্বব্যাপী এর প্রসার ঘটানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের একসময় ভাত, কাপড়, চিকিৎসা ও আশ্রয়ের নিশ্চয়তা ছিল না। এখন ইনশাল্লাহ সব কিছুরই ব্যবস্থা হয়েছে। খাদ্য উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। এখন দেশে কাপড়েরও অভাব নেই। মানুষ আর জীর্ণশীর্ণ কাপড় পড়ে না। গ্রামেও আজকাল মানুষ ভালো কাপড় পড়ে। এটা আমাদের তাঁতশিল্পের অবদান।

তিনি আরও বলেন, দেশের মানুষের চিকিৎসার ব্যবস্থাও আমরা করছি। যার ঘর নেই তাকে ঘর করে দিচ্ছি। সবমিলে দেশের মানুষ ভালো আছে।

এফএইচএস/এমএআর/আরআইপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ