1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

পটুয়াখালীতে জঙ্গি সন্দেহে আটক ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৯২ Time View

পটুয়াখালীর কলাপাড়ায় জঙ্গি সন্দেহে চার যুবককে আটক করেছে পুলিশ। রোববার সকাল ১০টায় কলাপাড়া শহরের থানা সংলগ্ন বাজার এলাকা তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কামাল হোসেন, আশরাফ শাহাদাত পাপ্পু, মিলন সিকদার ও বাবুল খান। তাদের বাড়ি পিরোজপুর ও মঠবাড়িয়া এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ফয়েল পেপারসহ সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়েছে। আটকদের বিষয়ে খোঁজ খবর নিয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ