1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

মধ্যরাতে হালনাগাদ হলো পুলিশের ওয়েবসাইট

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ১০৮ Time View

পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও আধুনিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটির (www.brahmanbaria.police.gov.bd) বিভিন্ন লিংকে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করা হয়নি বেশ কদিন ধরে। এতে করে বিভ্রান্তিতে পড়েন সেবা প্রত্যাশীরা।

এ নিয়ে শুক্রবার রাতে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এ ‘ব্রাহ্মণবাড়িয়া পুলিশের ওয়েবসাইট হালনাগাদ নেই’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। রাতেই সংবাদটি নজরে আসে জেলা পুলিশ প্রশাসনের। মূলত সংবাদ প্রকাশের পরপরই ওয়েবসাইটটি হালনাগাদে তৎপর হয়ে উঠে পুলিশ।

অবশেষে শুক্রবার দিবাগত মধ্যরাত থেকেই জেলা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের বিভিন্ন লিংকে প্রয়োজনীয় হালনাগাদকৃত তথ্য পাওয়া যাচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ জাগো নিউজকে বলেন, আমরা ওবেয়সাইট হালনাগাদে খুবই তৎপর। জেলার নাগরিকরা সবসময় পুলিশের এ ওয়েবসাইট থেকে হালনাগদকৃত প্রয়োজনীয় সব তথ্য পাবেন।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর অনেকটা ঘটা করেই ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের (www.brahmanbaria.police.gov.bd) উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহা. শফিকুল ইসলাম। জেলার নাগরিকদের পুলিশের যাবতীয় সকল তথ্য ও আইনি পরামর্শসহ তাদের সব অভিযোগ বা যে কোনো ধরণের সমস্যার কথা জানাতে পুলিশের এ ওয়েবসাইট খোলা হয়। তবে ওয়েবসাইটটি উদ্বোধনের পর কিছুদিন নিয়মিত হালনাগাদকৃত তথ্য পাওয়া গেলেও পরবর্তীতে বেশ কদিন ধরে হালনাগাদ করা হয়নি ওয়েবসাইটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ