1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

হামলাকারীর পেটে ছিল বেল্ট-তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ৬৩ Time View

রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী হামলাকারী যুবকের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সোহেল মাহমুদের নেতৃত্বে তিন সদস্যের দল তার ময়নাতদন্ত করেন।

ময়নাতদন্ত শেষে ডা. সোহেল মাহমুদ জানান, এটি শক্তিশালী বোমা ছিল। আত্মঘাতী হামলাকারীর পেটে বেল্ট ও তার পাওয়া গেছে।

তিনি আরো বলেন, হামলাকারীর ডিএনএ ও রক্ত সংরক্ষণ করা হয়েছে। তিনি নেশাজাতীয় কিছু খেয়েছিলেন কিনা তা পরীক্ষা করার জন্য রক্ত সংরক্ষণ করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর ১টার দিকে আশকোনায় হজ ক্যাম্প সংলগ্ন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা চালায় ওই যুবক। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। এছাড়া র‌্যাবের দুই সদস্য আহত হন। এদিকে ওই ঘটনায় দেশের সব বিমানবন্দর, কারাগার ও নদীবন্দরে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ