1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে

সিরিয়ায় মসজিদে বিমান হামলায় ৪২ জন নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ৬৭ Time View

সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের দখলে থাকা গ্রামের একটি মসজিদে বিমান হামলায় ৪২ জন নিহত হয়েছে। এদের বেশীর ভাগই বেসামরিক নাগরিক।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, আলেপ্পো প্রদেশের আল-জিনেহ মসজিদে এ বিমান হামলা চালানো হয়। তবে কোন দেশের বাহিনী সেখানে এ হামলা চালিয়েছে তা জানা যায়নি।
সেখানে রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনী সক্রিয় রয়েছে এবং মার্কিন বিমান বাহিনীও এ অঞ্চলে জিহাদি বিদ্রোহীদের লক্ষ্যকরে অভিযান চালিয়ে থাকে।
এদিকে পৃথকভাবে যুক্তরাষ্ট্র জানায়, পার্শ্ববর্তী ইদলিব প্রদেশে তাদের বিমান হামলায় আল-কায়েদার অনেক জঙ্গি নিহত হয়েছে।
মার্কিন কেন্দ্রিয় কমান্ডের বিবৃতিতে ইদলিবে হামলায় কোন বেসামরিক নাগরিকের হতাহতের কথা উল্লেখ করা হয়নি।
যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা জানায়, আল-জিনেহ মসজিদে মাগরিবের নামাজের জন্য মুসল্লিরা জড়ো হয়েছিল।
গ্রামটি বিদ্রোহীদের দখলে থাকা সিরিয়ার প্রধান অঞ্চলগুলোর অন্যতম।
রাজধানী দামেস্কের আদালত চত্ত্বরে আতœঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হওয়ার মাত্র একদিন পর বৃহস্পতিবার এ হামলা চালানো হয়।
উল্লেখ্য, সিরিয়া সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত ৩ লাখ ২০ হাজারের বেশী লোক নিহত ও প্রায় ১ কোটি ১০ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ