1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ

কলাবাগানে সাবেক স্বামীর হাতে ব্যাংক কর্মকর্তা খুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৯২ Time View

রাজধানীর কলাবাগানে সাবেক স্বামীর হাতে খুন হয়েছেন এক ব্যাংক কর্মকর্তা। তার নিহতের নাম আরিফুন্ননেছা আরিফা (২৭)। তিনি যমুনা ব্যাংক পল্টন শাখার এক্সিকিউটিভ অফিসার ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেছে পুলিশ।

নিহত আরিফার ছোট ভাই বুলবুল বলেন, দেড় বছর আগে আরিফার সঙ্গে রবিনের পারিবারিকভাবে বিয়ে হয়। রবিন মাদকাসক্ত হওয়ায় তাদের মাঝে বনিবনা হচ্ছিল না। এ কারণে গত তিন মাস আগে আরিফা রবিনকে ডিভোর্স দেয়। এ ঘটনায় রবিন ক্ষিপ্ত ছিল।

বুলবুল আরও বলেন, আজ সকাল নয়টার দিকে বাসা থেকে অফিস যাওয়ার সময় রবিন ধারালো অস্ত্র দিয়ে আরিফার মাথায় আঘাত করে। এতে আরিফা গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় দুপুর সোয়া ১২টার দিকে আরিফার মৃত্যু হয়।

নিহত আরিফা কলাবাগান থানার ওয়েস্ট্রান স্ট্রীটের ১৩ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি জামালপুর সদরে।

কলাবাগান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সারোয়ার বলেন, হত্যাকাণ্ডে জড়িত রবিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ