1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে

ব্রাজিলে পেনশন পদ্ধতি সংস্কারের প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৮৫ Time View

ব্রাজিলে পেনশন পদ্ধতি সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে দেশজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।
রাজধানী ব্রাসিলিয়ায় কয়েকশ বিক্ষোভকারী অর্থ মন্ত্রণালয়ের সামনের রাজপথে অবস্থান নিয়েছে।
এদিকে সাও পাউলোতে বিক্ষোভকারীদের কারণে যানবাহন চলাচল বিঘিœত হচ্ছে।
প্রেসিডেন্ট মিচেল টিমার বলেছেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে পেনশন হ্রাস ও অবসরের বয়সসীমা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
ব্রাজিল এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে।
সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী অবসরের বয়সসীমা ন্যূনতম ৬৫ বছর করা হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তে জনগণ সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছে। বর্তমানে অনেকে ইচ্ছে করলেই ৫৪ বছর বয়সেই পেনশন তুলতে পারেন।
কিন্তু প্রেসিডেন্ট টিমার বলেন, পেনশন পদ্ধতির ধস প্রতিরোধে এই সংস্কার জরুরি।
তিনি আরো বলেন, পর্তুগাল, স্পেন বা গ্রীসের মতো অর্থনৈতিক সংকটে পড়তে না চাইলে দেশে এই মুহূর্তেই কৃচ্ছতামূলক পদক্ষেপের প্রয়োজন।
বিক্ষোভকারীরা অবশ্য প্রেসিডেন্টের এই যুক্তির সঙ্গে একমত নয়।
রিও ডি জেনেরিওতে বিক্ষোভরত শিক্ষিকা মিরনা আরেগোন বলেন, ‘আমরা আমাদের দেশের ভবিষ্যতের জন্য বিক্ষোভ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ