1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

আমিরের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০১৭
  • ১৪৪ Time View

অভিষেকের পর থেকে ‌‘আশিকী ২’ ছবিটি ছাড়া তেমন কোনো সাড়া জাগানো কাজ করতে পারেন নি বলিউড তারকা শ্রদ্ধা কাপুর। কাজ করার সুযোগ মেলেনি বলিউডের কোনো সিনিয়র নামি তারকার বিপরীতেও। তবে শ্রদ্ধার সে অপূর্ণতা শেষ হতে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আমির খানের নায়িকা হয়ে আসছেন শক্তি কাপুরের কন্যা।

সম্প্রতি আমির খানের বান্দ্রার বাড়িতে যেতে দেখা যায় শ্রদ্ধা কাপুরকে। আর এদিকে আমিরের পরবর্তী ছবি `থাগস অব হিন্দুস্তান` ছবির নায়িকার নামও ঘোষণা করা হয়নি এখনো। তাই দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন সবাই।

কোন অনুষ্ঠানাদি ছাড়াই হঠাৎ আমিরের বাড়িতে শ্রদ্ধার আগমণকে একটু অন্যভাবেই দেখা হচ্ছে। ধারনা করা হচ্ছে, `থাগস অব হিন্দুস্তান` ছবিতে আমিরের নায়িকা হতে চলেছেন শ্রদ্ধা কাপুর!

যদিও এ ব্যাপারে আমির এবং শ্রদ্ধা দুজনের কেউই এখনো মুখ খোলেননি।

এদিকে গত মাসে মুক্তি পেয়েছিলো শ্রদ্ধা কাপুর ও আদিত্য চোপড়া অভিনীত `ওকে জানু` ছবিটি। বক্স অফিসে বেশ ভালোই সাফল্য দেখিয়েছিলো ছবিটি। বিশেষ করে আলোচনায় এসেছে ছবিটির `হাম্মা` গানটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ