1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ওমানে আরো ৩টি বাংলাদেশ স্কুল খোলা হচ্ছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১২
  • ২০৫ Time View

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রবাসী পরিবারের সন্তানদের লেখাপড়ার জন্য আরো তিনটি বাংলাদেশ স্কুল খোলা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এসব স্কুলে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরুর আশা করছে সংশ্লিষ্টরা।

ওমানের সাহাম, সোহার ও সুওয়াইক শহরে এ স্কুলগুলো প্রতিষ্ঠিত হবে। নতুন স্কুলগুলো প্রতিষ্ঠার পর ওমানে মোট ৬টি বাংলাদেশি স্কুল হবে।

ওমানের রাজধানী মাসকাটের ‘বাংলাদেশ স্কুল মাসকাট’র অধ্যক্ষ সৈয়দা নাসরিন আখতার বৃহস্পতিবার এ তথ্য জানান।

ওমানে বর্তমানে ওমান, সোহার ও জালান বানি বু আলি শহরে তিনটি বাংলাদেশ স্কুল রয়েছে।

বাংলাদেশ স্কুল মাস্কাটের অধ্যক্ষ নাসরিন জানান, মাসকাটের বাংলাদেশ স্কুলে এখন প্রায় ১ হাজার ৮শ’ শিক্ষার্থী লেখাপড়া করছে। এদের মধ্যে ৭৫ শতাংশই বাংলাদেশি প্রবাসীদের সন্তান।

মাসকাটের এই স্কুলটিতে প্রতিবছর ৩৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন জানিয়ে অধ্যক্ষ বলেন, ‘এই স্কুলের ১১৮ জন শিক্ষকের মধ্যে বাংলাদেশিও আছেন, আবার ওমানের নাগরিকও আছেন।’

তিনি বলেন, ‘বিভিন্ন শহরে বাংলাদেশি প্রবাসীদের স্কুলগামী সন্তানদের সংখ্যা বাড়ায় তাদের লেখাপড়ার জন্য উপযুক্ত প্রতিষ্ঠানের সংকট তৈরি হয়েছে।’

ওমানের তিনটি বাংলাদেশ স্কুলেই ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পাঠ্যসূচির অধীনে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে।

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী এই দেশটিতে প্রায় চার লাখের মতো বাংলাদেশি রয়েছেন। যাদের মধ্যে ২০ থেকে ২৫ হাজার পরিবারসহ বসবাস করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ