1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

প্রধানমন্ত্রীর ভারত সফর ৭ এপ্রিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ১১৬ Time View

৭ এপ্রিল চার দিনের সরকারি সফরে ভারতের নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, ১০ এপ্রিল পর্যন্ত ভারত সফর করবেন প্রধানমন্ত্রী। ৮ এপ্রিল দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

আসন্ন এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তরিক ও সহযোগিতামূলক সম্পর্ক প্রসারিত হবে। দুই নেতার মধ্যে আস্থা ও দৃঢ়তার বন্ধন গড়ে উঠবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অবস্থান করবেন। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ১০ এপ্রিল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।

দ্বিতীবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনার এটাই প্রথম ভারত সফর। ২০১০ সালে দিল্লি সফর করেন তিনি। মাঝে গোয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা।

২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসেন। তিনি ওই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ