1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : পাট প্রতিমন্ত্রী দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি নওগাঁয় বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা করা হচ্ছে : তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : অর্থমন্ত্রী খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত : পানিসম্পদমন্ত্রী কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল কিউবা কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার, আটক ১০

একনেকে ৫ হাজার কোটি টাকার ৭ প্রকল্প অনুমোদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ১০৬ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্মুক্ত স্থানগুলোর আধুনিকায়নসহ ৭ প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ২৩৮ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৪৫৫ কোটি ৪৮ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ৫৫ কোটি ৯০ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ১ হাজার ৭২৭ কোটি ১৬ লাখ টাকা পাওয়া যাবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম এবং আইএমইডির ভারপ্রাপ্ত সচিব মফিজুল ইসলামও এ সময় উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, রংপুর রাজশাহী, খুলনা ও সিলেট ও বরিশালের পাশাপাশি ময়মনসিংহে বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপন করতে হবে।

তিনি আরও বলেন, জনসাধারণের ব্যবহার উপযোগী করে ২২টি পার্ক, ৪টি খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের আধুনিকায়ন ও উন্নয়ন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ব্যস্ত এলাকায় জনগণের ব্যবহার উপযোগী ৭৩টি স্বাস্থ্য সম্মত পাবলিক টয়লেট নির্মাণ ও পরিচালনা, ৪টি পরিবেশ ও স্বাস্থ্য সম্মত জবাইখানা নির্মাণ ও পরিচালনা, ১৫টি ফুটওভার ব্রিজের উন্নয়ন, সৌন্দর্যবর্ধণ এবং পর্যাপ্ত উন্মুক্ত ও সবুজ স্থান রেখে ৪টি কবরস্থানের উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, এখন থেকে দেশের যেখানে চার লেন রাস্তা করা হবে সেখানে অবশ্যই রাস্তার দু’পাশে সার্ভিস লেন থাকতে হবে। যাতে দুর্ঘটনা কম হয়। তাছাড়া রাজধানীতে যেসব খেলার মাঠ করা হবে সেখানে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।

অনুমোদিত প্রকল্পগুলো
• বাংলাদেশ টেলিভিশনের ৫টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন প্রকল্প। এটি  বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৯১ কোটি টাকা।
• লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রকল্প। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭৫৪ কোটি ২১ লাখ টাকা।

• গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ডকরণ (এইচবিবি) প্রকল্প। এর ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৩৮ কোটি ২৭ লাখ টাকা।
• বৃহত্তর পটুয়াখালী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এর ব্যয় ধরা হয়েছে ৪৯২ কোটি ২৫ লাখ টাকা।

• অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নিমিত্তে ভূমি অধিগ্রহণ প্রকল্প। এর ব্যয় ধরা  হয়েছে ৭৬১ কোটি ৭৪ লাখ টাকা।

• যশোর-খুলনা জাতীয় মহাসড়কের যশোর অংশ যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্প। এর ব্যয় ধরা হয়েছে ৩২১ কোটি ৫৬ লাখ টাকা।

• ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্মুক্ত স্থান আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন প্রকল্প। এর ব্যয় ধরা হয়েছে ২৭৯ কোটি ৫১ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ