1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বাড়ছে বিমান ভাড়া, যোগ হচ্ছে নিরাপত্তা ও উন্নয়ন ফি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ১৩৮ Time View

নতুন করে বাড়ছে উড়োজাহাজের ভাড়া। এছাড়া যাত্রীদের ভাড়ার সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা ও উন্নয়ন ফি বাবদ অতিরিক্ত অর্থ দিতে হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে যাত্রীদের থেকে নির্ধারিত হারে এই ফি আদায় করা হবে। এয়ারলাইন্সগুলোর মাধ্যমে টিকিট বিক্রির সময় যাত্রীদের থেকে এই ফি আদায় করবে সরকার।

জানা গেছে, সার্কভুক্ত দেশগুলোর ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি ধরা হয়েছে যাত্রীপ্রতি ১০ ডলার। সেইসঙ্গে যাত্রীপ্রতি নিরাপত্তা ফি ৮ ডলার নির্ধারণ করা হয়েছে। সার্কভুক্ত দেশ ছাড়া অন্য দেশের ক্ষেত্রে এই ফি ধরা হয়েছে যথাক্রমে ২০ ও ১৫ ডলার।

তবে, উড়োজাহাজের ভাড়া কত বৃদ্ধি পাবে তা জানানো হয়নি।

এদিকে, অভ্যন্তরীণ রুটের যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি ধরা হয়েছে ১৫০ টাকা এবং যাত্রী নিরাপত্তা ফি ধরা হয়েছে ১০০ টাকা।

সিভিল এভিয়েশনের মুখপাত্র রেজাউল করিম এ প্রসঙ্গে জানান, যাত্রী নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি আরোপের বিষয়ে আলোচনার জন্য ১৯ মার্চ একটি বৈঠক আহ্বান করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে ওই বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও দেশীয় বেসরকারি এয়ারলাইন্সগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ