1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই দুর্নীতির মামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল নোরা ফাতেহিকে দিল্লির আদালতের সমন নভেম্বরে মুক্তি: দেখার মতো ১২টি সিনেমা আইফার মঞ্চে ‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন ঢাকা বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো মুক্তির আগেই যে রেকর্ড গড়লো শাহরুখের ‘কিং’

রিজার্ভ চুরি : তদন্তে সহযোগিতার আশ্বাস শ্রীলঙ্কার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ৮৯ Time View

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়ার অর্থের বিষয়ে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছে শ্রীলঙ্কা পুলিশ। সোমবার পুলিশ প্রধানদের আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ পুলিশের সঙ্গে দেশটির পুলিশ প্রতিনিধি দলের এক বৈঠকে তারা এ আশ্বাস দেন।

বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের একাউন্ট থেকে হ্যাক হওয়া ১০০ মিলিয়ন ডলারের মধ্যে ২০ মিলিয়ন ডলার চলে যায় শ্রীলঙ্কা। তবে তারা বার বার টাকা যাওয়ার ঘটনাটি অস্বীকার করে আসছে। তারা বলছে, তাদের দেশের কোনও ব্যাংকে এই টাকা যায়নি।

কনফারেন্সে শ্রীলঙ্কা ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের প্রতিনিধিদের সঙ্গেও আলাদা আলাদা বৈঠক করেছে বাংলাদেশ পুলিশ।

উল্লেখ্য, ২০১৬ বছরের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ চুরি করে হ্যাকাররা। বাংলাদেশ ব্যাংকের কোড ব্যবহার করে তারা এই অর্থ চুরি করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ