1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ঐক্যবদ্ধ না থাকার ফল নির্বাচনে হার : শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ১০১ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঐক্যবদ্ধ না থাকার কারণে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আমরা হেরে গেছি। এ  হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে হারার জন্য প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী নেতাদের দায়ী করেন। এছাড়া একই কারণে তিনটি উপজেলা নির্বাচনেও দলের প্রার্থীরা হেরে গেছেন। যেসব নেতারা এজন্য দায়ী তাদের প্রতি তিনি ক্ষুব্ধ বলে জানা গেছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। শেখ হাসিনা আরও বলেন, আগামীতে যেকোনো নির্বাচন হোক না কেন দায়িত্ব নিয়ে করতে হবে। আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা নিজেরাই নিজেদের বিরোধিতা করি। জনগণকে আস্থায় নিতে হবে। জনপ্রতিনিধি হতে হলে জনগণের কাছে যেতে হবে। আগামী ২২ ও ২৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। এ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ২৭টি পদের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থীরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদে জয়ী হন। ছয়টি পদে জয়ী হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ