1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

টিকা না দিলে শিশুকেন্দ্র ও প্রাকশিক্ষা সুবিধা বাতিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ১১০ Time View

অস্ট্রেলিয়ার যেসব শিশুদের বিভিন্ন রোগ প্রতিষেধক টিকা দেওয়া হয়নি, এমন শিশুদের জন্য শিশুসেবা কেন্দ্র ও প্রাকশিক্ষা সুবিধা বন্ধের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। টিকা না নেওয়া শিশুদের জন্য এমন আইন প্রণয়নের পরিকল্পনা করছে টার্নবুল সরকার।

এরইমধ্যে দেশটির কয়েকটি প্রদেশে এ আইন করা হয়েছে। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল চান, বিষয়টি জাতীয়ভাবে আইনি ভিত্তি পাক।

শিশুদের রক্ষায় দেশটির বিভিন্ন স্বাস্থ্য গ্রুপ এরইমধ্যে এ্ উদ্যোগ নিয়ে বিভিন্ন কমিউনিটি ও অভিভাবকদের সঙ্গে যুক্তি-তর্ক শুরু করেছে। দেশটির অন্তত ২ হাজার অভিভাবকদের ওপর চালানো শিশু স্বাস্থ্য নিয়ে একটি জরিপে দেখা গেছে, দেশটির ৫ ভাগ শিশু সম্পূর্ণভাবে প্রতিষেধক টিকা নেয়নি।

দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল হুপিং কাশির কারণে যেসব শিশু মারা যাচ্ছে এ বিষয়ে আরও করণীয় রয়েছে বলে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটা তত্ত্বীয় কোনো পরীক্ষা নয়, এটা জী্বন-মরণের বিষয়।

তিনি আরও বলেন, যদি কোনো বাবা-মা তার সন্তানকে টিকা দিতে না চান; এতে তিনি শুধু তার সন্তানকেই নেয়, প্রতিটি শিশুর জীবনই ঝুঁকিতে ফেলছেন।

এদিকে, কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ইতোমধ্যে যেসব শিশুরা টিকা নিয়েছে বা অনুমোদিত কোনো সেবা নিয়েছে, তাদের শিশুসেবা কেন্দ্রের জন্য নথিভুক্ত করা হবে বলেও জানানো হয়েছে।
সূত্র:  বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ