1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

দৌড়ে টেকনাফ-তেতুলিয়ায় আরাফাত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০১৭
  • ৭৩ Time View

প্রথম বাংলাদেশি হিসেবে দৌড়ে টেকনাফ থেকে তেতুলিয়ায় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৬তম ব্যাচের ছাত্র মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত।

‘দ্য গ্রেট বাংলাদেশ রান- রান ফর হেলদি বাংলাদেশ’ স্লোগানে গত ১৫ ফেব্রুয়ারি টেকনাফের নোয়া পাড়া পরিবেশ টাওয়ার থেকে  এ যাত্রা শুরু করে ৬ মার্চ তেতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টে গিয়ে শেষ হয় আরাফাতের যাত্রা।

এসময় স্থানীয় জনতা তাকে উষ্ণ অর্ভ্যথনা জানায়। এই দীর্ঘ টেকনাফ থেকে তেতুলিয়ায় যাওয়ার জন্য প্রতিদিন গড়ে ৫০ কিলোমিটারেরও বেশি পথ দৌড়াতে হয়েছে তাকে। লক্ষ্যে পৌঁছাতে তিনি ২০ দিন সময় নেন। এই ২০ দিনে তিনি এক হাজার কিলোমিটারেরও বেশি পথ দৌড়ে পাড়ি দেন।

tetulia

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে দীর্ঘ এ দৌড়ের বিস্তারিত তুলে ধরেন আরাফাত।

আরাফাতের ভাষ্যমতে, এই যাত্রা মোটেও সহজ ছিল না তার জন্য। তাকে বিভিন্ন প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয়। হাঁটুতে আঘাত নিয়ে তিনি এই দীর্ঘ পথ পাড়ি দেন এবং নির্মানাধীন রাস্তায় দৌড়ানোটাও ছিল অনেক কষ্টসাধ্য। এর মধ্যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় যমুনা সেতু পাড় হওয়া। নিরাপত্তাজনিত কারণে, যমুনা সেতু অতিক্রম করার অনুমতি পাননি তিনি। সাঁতরে যমুনা নদী পাড়ি দিয়েছেন তিনি।

আরাফাত চান একদিন অলিম্পিকে সোনা জিতে আনবে বাংলাদেশ। নতুন প্রজন্মের কাছে খেলাধুলাকে তুলে ধরতে চান তিনি। সবাই যেন খেলাধুলাকে ভালবাসে। নিয়মিত অনুশীলন ও দৃঢ় মানসিক জোরেই এই আল্ট্রা রানার তার কাজ করেছেন। আরাফাতের এই উদ্যোগে পৃষ্ঠপোষকতা করেছে এনআরবি কমার্সিয়াল ব্যাংক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ