1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

চট্টগ্রামে ‘শেখ হাসিনা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০১৭
  • ৫৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ মার্চ চট্টগ্রামে একটি পানি শোধনাগার প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্লান্টটি প্রতিদিন ৯ কোটি ৩০ লাখ লিটার পানি শোধনে সক্ষম।
প্রধানমন্ত্রী আগামী রোববার বিকেল ৩টায় এখানে চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্পটি উদ্বোধন করবেন।
চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই এন্ড স্যুয়ারেজ অথরিটি (সিডব্লিউএএসএ) ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল্লাহ বাসসকে জানান, চট্টগ্রামে ১৯৮৮ সালের পরে কোনো প্রধানমন্ত্রীর এটি হবে প্রথম ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন।
চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ নগরবাসীর পানির চাহিদা মেটাতে ২০০৬ সালে এই প্রকল্পটি গ্রহণ করে।
জাপান আন্তর্জাতিক সহায়তা সংস্থার (জাইকা) অর্থ সহায়তায় ২০১০ সালে প্রকল্প কাজ শুরু হয়। গত নভেম্বর মাসে এটি চালু হয়।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করার জন্য রাঙ্গুনিয়ার জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রকল্পের পানি ভবিষ্যতে পর্যায়ক্রমে উপজেলায়ও সরবরাহ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ