1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

মেন্ডিসকে ফেরালেন সাকিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০১৭
  • ১৩১ Time View

গল টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। দ্বিতীয় সেশনের খেলা চলছে। সবশেষ থারাঙ্গা-মেন্ডিস জুটি (৬৫) ভাঙেন সাকিব আল হাসান। স্কয়ার লেগ বাউন্ডারি সীমানায় তাসকিন আহমেদের হাতে ধরা পড়েন প্রথম ইনিংসে ১৯৪ রান করা কুশল মেন্ডিস (১৯)। দুই উইকেট হারিয়ে লঙ্কানদের লিড ইতোমধ্যেই তিনশ’ ছাড়িয়েছে।

বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিতে চোখ রাখছে লঙ্কানরা। প্রথম ইনিংসে ১৮২ রানের লিড পাওয়ার সুবাদে সুবিধাজনক অবস্থানে তারা।

এ রিপোর্ট লেখা অবধি শ্রীলঙ্কার সংগ্রহ ৪২ ওভার শেষে দুই উইকেটে ১৩৪। ওপেনার উপুল থারাঙ্গা ৭৬ রানে ব্যাট করছেন। অপর প্রান্তে দিনেশ চান্দিমাল।

প্রথম সেশনে ৮৭ রানের (৩৩ ওভার) বিপরীতে টাইগারদের একমাত্র প্রাপ্তি দিমুথ করুনারাত্নের (৩২) উইকেট। ২৩তম ওভারে এসে ওপেনিং জুটি (৬৯) ভাঙেন তাসকিন আহমেদ। ডিপ স্কয়ার লেগে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচবন্দি হন তিনি।

বৃহস্পতিবার (৯ মার্চ) তৃতীয় দিনের তৃতীয় সেশন ভাসিয়ে নিয়ে যায় বৃষ্টি! মাত্র ৫১.২ ওভারের খেলা হয়। বাংলাদেশকে ৩১২ রানে অলআউট করলেও বৃষ্টির কারণে লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা হয়নি।

মুশফিক-মিরাজের ১০৬ রানের সপ্তম উইকেট জুটিতে ফলোঅন এড়ায় টাইগাররা। অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৮৫। দলীয় ৩০৮ রানে নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন তিনি। চার রান যোগ হতেই দলীয় ইনিংসের সমাপ্তি ঘটে। মিরাজ করেন ৪১। ২৩ রান করে আউট হন সাকিব আল হাসান।

এর আগে ১১৮ রানের ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু এনে দেন তামিম ইকবাল (৫৭, রানআউট) ও সৌম্য সরকার (৭১)। কিন্তু, মুমিনুল-সাকিব-লিটন-মাহমুদউল্লাহদের ব্যর্থতায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের নিয়ন্ত্রণ চলে যায় লঙ্কানদের হাতে।

তিনটি করে উইকেট লাভ করেন দুই স্পিনার দিলরুয়ান পেরেরা ও দলপতি রঙ্গনা হেরাথ। সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা ও লক্ষণ সান্দাকান নেন একটি করে।

প্রথম ইনিংসে কুশল মেন্ডিসের (১৯৪) ব্যাটিং নৈপুণ্যে স্কোরবোর্ডে ৪৯৪ রান তোলে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা। অর্ধশতক হাঁকান অাসিলা গুনারাত্নে (৮৫), নিরোশান ডিকওয়েলা (৭৫) ও দিলরুয়ান পেরেরা (৫১)। একাই চার উইকেট দখল করেন মিরাজ। মোস্তাফিজুর রহমান দু’টি আর একটি করে নেন সাকিব, তাসকিন আহমেদ ও শুভাশিস রায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ