1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

মিশরে বোমা বিস্ফোরণে উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ৯৬ Time View

মিশরের গোলযোগপূর্ণ উত্তর সিনাইয়ের আল-আরিশ নগরীতে এক বোমা হামলায় দেশটির এক উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা নিহত ও অপর তিনজন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়।
বুধবার রাতে আল-আরিশ নগরীর অ্যাসিউত সড়কে নিরাপত্তা বাহিনীর একটি টহল দলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। খবর বার্তা সংস্থা পিটিআই’র।
কর্নেল ইয়াসের এল-হাদিদি বিস্ফোরণে নিহত হন। এছাড়াও এতে এক সৈনিক ও এক বেসামরিক লোক আহত হয়েছে।
মন্ত্রণালয় বিবৃতিতে আরো জানায়, ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা এলাকাটি চারপাশ থেকে ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে ব্যাপক তল্লাশী চালায়।
২০১১ সালের জানুয়ারি মাসে এক অভ্যুত্থানে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর থেকে দেশটির উত্তর সিনাই অঞ্চলে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
২০১৩ সালে মিশরের সাবেক ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের পর থেকে পুলিশ ও সেনা সদস্যদের লক্ষ্য করে হামলার ঘটনা বাড়ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ