1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

গুলশান হামলার সন্দেহভাজন কলকাতায় গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ৭৬ Time View

গেল বছরের জুলাইয়ে রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলার সন্দেহভাজন এক জেএমবি কলকাতায় গ্রেফতার হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক খবরে জানানো হয়েছে।

ওই পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে তাকে গ্রেফতার করা হয়।

কলকতা পুলিশকে দেয়া দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, মোহাম্মদ ইদ্রিস নামে ওই ব্যক্তি কলকাতা বুড়াবাজার এলাকায় আত্মগোপনে ছিলেন।

একটি সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইদ্রিস নিয়মিত হায়দরাবাদ থেকে কলকাতা যাতায়াত করেন এবং রোহিঙ্গা ইস্যু সামনে এনে তিনি তরুণদের চরমপন্থায় উৎসাহিত করছিলেন।

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, গুলশান হামলায় ইদ্রিস প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এবং হামলার পরপরই তিনি দেশত্যাগ করেন।

গেল বছরের জুলাইয়ের ১ তারিখ গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলা চালান অস্ত্রধারী জঙ্গিরা। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন। সেনাবাহিনীর অপারেশন থান্ডারবোল্টে হামলাকারী ৬ জঙ্গিও নিহত হন।
গুলশানের ওই হামলার ৭ দিনের মাথায় কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামায়াতের পাশে হামলা হয়। এতে ২ পুলিশ ও ২ জঙ্গি নিহত হন।

গুলশান হামলার ৫৭ দিন পর ওই হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ তামিম আহমেদ চৌধুরী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ