1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

খুলনায় স্কুল নির্মাণে ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ৯৭ Time View

খুলনার খালিশপুরে একটি গার্লস স্কুলের নির্মাণ প্রকল্পের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ‘বাংলাদেশে টেকসই উন্নয়ন প্রকল্প’ কর্মসূচির আওতায় ভারত সরকারের অর্থায়নে এ প্রকল্পের মোট খরচ ১২ কোটি ৮ লাখ টাকা। স্কুল ভবন নির্মাণ ছাড়াও প্রকল্পের মধ্যে স্কুলের জন্য যাবতীয় আসবাবপত্র, কম্পিউটার, ল্যাপটপ, ফটোকপি মেশিন, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও একটি ৩৩ আসনের স্কুলবাস অন্তর্ভুক্ত। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বুধবার বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ঊর্ধ্বতন সচিব কাজী শফিকুল আজম, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মো. মনিরুজ্জামান মনি ও ভারতের হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা ত্রিপক্ষীয় এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশন, অর্থ মন্ত্রণালয় ও খুলনা সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ