1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কানাডার সঙ্গে বাণিজ্য বহুমুখীকরণে জোর বাংলাদেশের সোনালী আঁশে খরচ উঠছে না কৃষকের, ভরসা পাটখড়ি খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা: মেসে নেই কেউ, কথা বলতে চান না এলাকাবাসী ইরান যুদ্ধের মাঝেও তেলের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের পরোক্ষ ত্রাতা’র ভূমিকায় শি জিনপিং ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ঢাকায় আসছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চায় ঢাকা বাংলাদেশ-কানাডার উচ্চপর্যায়ের যোগাযোগের আশা

পটুয়াখালীর পাঁচ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ১৮০ Time View

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর ৫ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
একইসঙ্গে মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে বিচারিক প্যানেল আজ এ আদেশ দেয়।
৫ আসামি হলেন- ইসহাক, আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলবী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা।
আসামিদের বিরুদ্ধে প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন শুনানি করেন। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।
২০১৬ সালের ১৩ অক্টোবর এ পাঁচ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
এর আগে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর এ ৫ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর ৫ আসামিকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ৬টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ