1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

শাহজালালে ২০৭ পিস ভারতীয় শাড়ি জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ৬৫ Time View

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আমদানি করা ২০৭ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। গোয়েন্দাদের নজরদারি টের পেয়ে গ্রেফতার ঠেকাতে বিমানের দুই যাত্রী শাহজালাল বিমানবন্দরে শাড়ি ভর্তি লাগেজগুলো রেখে পালিয়ে হয়ে যান।

মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। শাড়িগুলোর দাম প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, শাড়ি ভর্তি লাগেজগুলো পরিত্যক্ত অবস্থায় লাগেজ বেল্ট থেকে উদ্ধার করা হয়েছে। লাগেজের মালিক ওই দুইজন যাত্রী কলকাতা থেকে রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০৯৬ ফ্লাইটে ঢাকায় আসেন। লাগেজ ট্যাগ দেখে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

মঙ্গলবার দিবাগত রাতে চালানো পৃথক একটি অভিযানে ৭৭৮ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়। আটককৃত সিগারেটগুলো মোট ১২টি ব্যাগে করে আনা হয়।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্ট নং ১ থেকে ৮ নং বেল্টের উপর সতর্ক দৃষ্টি রাখে। শুল্ক গোয়েন্দার সতর্ক উপস্থিতি টের পেয়ে যাত্রীরা তাদের মালামাল সংগ্রহ না করে বেল্টে ফেলে চলে যায়। পরবর্তীতে পরিত্যক্ত ব্যাগেজগুলো কাস্টমস হলে এনে সিগারেটগুলো জব্দ করা হয়।

আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করছেন গোয়েন্দারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ