1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

‘নারী দিবসে’ বিমান বাংলাদেশে পাইলট, ক্রু সবাই নারী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ১০৬ Time View

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এদিন বিমানে পাইলট, ক্রু সবাই থাকবেন নারী। যাত্রীদের নিয়ে আকাশে উড়বেন তারা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দিবসটিতে এমনই একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।

আগামীকাল বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে সিলেটগামী বিজি ৬০৩ ফ্লাইটে থাকবেন এই কালজয়ী নারী পাইলট, ককপিট ও কেবিন ক্রুরা। উড়োজাহাজটি চালাবেন ক্যাপ্টেন তানিয়া রেজা এবং সঙ্গে থাকবেন ফার্স্ট অফিসার অন্তরা। এ ধরনের উদ্যোগ বিমান বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।

শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের এভিয়েশন সেক্টরে দেশের নারী বৈমানিকরা কাজ করছেন। বিষয়টিকে বাংলাদেশের অনেক বড় প্রাপ্তি উল্লেখ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসাদ্দেক আহমেদ জাগো নিউজকে  বলেন, ‘বিমানের নারী পাইলটরা এখন বিশ্বের সর্বাধুনিক বোয়িং ৭৭৭ নিয়ে আকাশে উড়ছেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বালাদেশের নারীরা পিছিয়ে নেই।

উল্লেখ্য, ‘বিমানে ১৪০ জন পাইলট আছেন। এর মধ্যে নারী পাইলট ৯ জন।  তারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন। প্রায় সব ধরণ ও প্রকৃতির এয়ারক্রাপ্ট চালাতে সক্ষম এই নারী পাইলটরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ