1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

শাহজালালে সোনাসহ আটক ২

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ১১৩ Time View

ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি ওজনের ২০টি সোনার বারসহ দু’যাত্রীকে আটক করা হয়েছে।
রোববার দিবাগত রাতে কাস্টমস কর্মকর্তারা এসব সোনার বারসহ তাদের আটক করে।
আটকরা হলেন, রুবেল হোসেন ও রমন চন্দ্র সাহা। তাদের লাগেজে থাকা ৪টি চার্জার লাইটে মেটাল দিয়ে প্যাচানো অবস্থায় এসব সোনার বার উদ্ধার করা হয়। আটককৃত সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ৮৮ লাখ টাকা।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) আহসানুল কবির বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার দিবাগত রাত সোয়া ১১টার দিকে রিজেন্ট এয়ারওয়েজের ( আরএক্স-৭৮৫) নম্বরের বিমানটি সিঙ্গাপুর থেকে ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ বিমানের যাত্রী ছিলেন রুবেল হোসেন ও রমন চন্দ্র সাহা। তারা বিমান থেকে নেমে গ্রিন চ্যানেল পার হয়ে তড়িগড়ি করে বের হচ্ছিল। এসময় ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা স্ক্যানিং মেশিনে পরীক্ষা করে দুজন যাত্রীর লাগেজে থাকা ৪টি চার্জার লাইটে মেটাল দিয়ে প্যাচানো অবস্থায় এসব সোনার বার উদ্ধার করে।
আটককৃত সোনা কাস্টমস’র হেফাজতে আছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
তাদেরকে বিমানবন্দর থানা পুলিশে সোর্পদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ