1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

রিভিউ নিয়ে আবারো ব্যর্থ কোহলি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ১০৯ Time View

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেকে ঠিক মেলে ধরতে পারছে না বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ও ভারত অধিনায়ক বিরাট কোহলি। বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১২ রানের পর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ১৫ রান। আর দুইবারই আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই তারকা।

ইনিংসের ৩৫ তম ওভারে হ্যাজেলউডের বল কোহলির পায়ে লাগলে আউট দেন আম্পায়ার। তবে আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে রিভিউ নেন কোহলি। আর এতে দেখা যায় আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক ছিল। ফলে ১৫ রান করেই সাজঘরে ফিরে যান কোহলি।

এর আগে প্রথম ইনিংসেও ভুল রিভিউ নিয়ে হাসির পাত্র হওয়ার পাশাপাশি তীব্র সমালোচনার মুখে ভারত অধিনায়ক। দিনের ৩৪ তম ওভারের পঞ্চম বল করতে আসছেন স্পিনার নাথান লিওন। তার বলটির গতিবিধিই যেন ধরতে পারলেন না বিশ্বসেরা এই ব্যাটসম্যান। ফলে বল এসে তার প্যাডে লাগল। এলবিডাব্লিউয়ের জোড়ালো আবেদন হলো। আম্পায়ার একটু দেখেই আঙুল তুলে দিলেন। কিন্তু কোহলি মোটেও মানতে পারছিলেন না সিদ্ধান্তটি। আম্পায়ারের আউট দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি রিভিউ চেয়ে বসেন।

তবে উইকেটের অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা লোকেশ রাহুল রিভিউ নিতে নিষেধ করেন কোহলিকে। কিন্তু এতে তার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়নি আম্পায়ারের সিদ্ধান্তেরও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ