1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

এবার মাহির নায়ক কলকাতার বনি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ১২৪ Time View

কলকাতার অঙ্কুশ ও ওমের বিপরীতে কাজ করে সাফল্য পেয়েছেন ঢাকাই ছবির শীর্ষ নায়িকা মাহিয়া মাহি। অপেক্ষায় আছেন ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে অনন্য মামুনের পরিচালনায় ‌‘ময়না’ নামের ছবিতে সোহমের বিপরীতে কাজ করার। চলতি মাসেই ছবিটির কাজ শুরু হবার কথা রয়েছে।

এরইমধ্যে জানা গেল, ওপার বাংলার আরও এক নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন মাহি। নায়কের নাম বনি। ছবির নাম ‘মনে রেখো’। ছবিটি বাংলাদেশের একক প্রযোজনাতেই নির্মিত হবে। প্রযোজনা করবে হার্টবিট প্রোডাকশন। এই তথ্য নিশ্চিত করেছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন।

নির্মাতা বলেন, ‘রোমান্টিক-অ্যাকশন ঘরানার গল্পে নির্মিত হবে ‘মনে রেখো’। এখানে দর্শক মাহিকে ভিন্ন চরিত্রে দেখবেন। খুব সুন্দর প্রেমের গল্প। শুটিং শুরু হবে আগামী ১৭ মার্চ থেকে। ইন্দোনেশিয়ার বালি এবং ভারতের দার্জিলিংয়ে দৃশ্যায়ণ হবে পুরো ছবিটি।’

মাহি ছবিটি প্রসঙ্গে বলেন, ‘ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। বনি ওপারে জনপ্রিয় নায়ক। তার সঙ্গে কাজ করাটাও উপভোগ্য হবে আশা করছি।’

প্রযোজনা সূত্রে জানা গেছে, ছবিতে মাহি ও বনির নাম মুন ও লাকি। তাদের সাথে থাকছে ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ খ্যাত জয়ী। ছবিতে তার নাম সোহেল। এছাড়া আরও অভিনয় করবেন মিশা সওদাগর, তুলিকা, বিশ্বজিৎ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ