1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

নারীরা দেশের উন্নয়নে সমান তালে এগিয়ে চলছে : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ৬৬ Time View

খাদ্যমস্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম বলেছেন, নারীরা আজ সমান তালে দেশের উন্নয়নে এগিয়ে চলছে। শিক্ষা, খেলাধুলা, তথ্যজ্ঞানসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রেখেছে নারী সমাজ।
তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলীয় নেত্রী, সংসদ স্পিকারসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন এদেশের নারীরা।
রোববার সকালে কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এম. এ. হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মোস্তফা মহসীন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান প্রমুখ।
কামরুল ইসলাম আরো বলেন, দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ফল আজ বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু দীর্ঘদিন ধরে বাংলার মানুষের মুক্তির স্বপ্ন দেখেছিলেন। তারই ধারাবাহিকতায় ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি।
মন্ত্রী বলেন, আজ দেশের অনেক মানুষ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ