1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

কার হাতে যাচ্ছে মহিলা আ.লীগের নেতৃত্ব

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ১৭৮ Time View

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ। প্রায় ১৪ বছর পর শনিবার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সংগঠনটির।

শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেন।

মহিলা আওয়ামী লীগের কাউন্সিলর-ডেলিগেটদের অংশগ্রহণে শনিবার বিকেলে শুরু হবে নেতৃত্ব নির্বাচনী পর্ব। আর এ পর্বকে ঘিরে আলোচনার শেষ নেই।

মহিলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ, সহ-সভাপতি সাফিয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক মাহমুদা খানম কৃক, ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা তারেক দিপ্তী রয়েছে নতুন নেতৃত্বে আলোচনায়। এই সম্মেলনে নবীন-প্রবীণের সমন্বয়ে নতুন নেতৃত্ব আসবে বলে আশা করছেন মহিলা আওয়ামী লীগের নেতারা।

২০০৩ সালের ১২ জুলাই সর্বশেষ মহিলা আওয়ামী লীগের সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে আশরাফুন্নেসা মোশাররফ সভাপতি ও ফজিলাতুন্নেসা ইন্দিরা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরে ২০০৯ সালে ফজিলাতুন্নেসা ইন্দিরা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন পিনু খান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর সম্মেলন করতে পারেনি সংগঠনটি। নেতৃত্বের পরিবর্তন না আসায় সাংগঠনিক কার্যক্রমও ঝিমিয়ে পড়েছিল। মূল দল আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় মাঠের রাজনীতিতেও তাদের খুব একটা দেখা মেলেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ