1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

বেগম জিয়ার অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র কখনো সফল হবে না : ইনু

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ৬৮ Time View

তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার দেশে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করে জঙ্গি ও যুদ্ধারাধীদের বাঁচানোর ষড়যন্ত্র কখনো সফল হবে না।
তিনি বলেন, দেশ ও দেশের গণতন্ত্র সংবিধানের পথেই থাকবে, যথাসময়েই জাতীয় নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জঙ্গি ও যুদ্ধাপরাধীদের সাথে কোন আপোষ হবে না।
তথ্যমন্ত্রী আরো বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি দেশের বিরুদ্ধে এখনো প্রকাশ্য ও অপ্রকাশ্য যুদ্ধ পরিচালনা করছে। অতীতের মতো বাঙ্গালী জাতি কখনো তাদের সাথে আপোষ না করে তাদের নির্মূল করবে।
হাসানুল হক ইনু শুক্রবার সকালে রাজধানীর কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে দখলদার পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনাসহ অগ্নিঝরা মার্চের ঐতিহাসিক ঘটনাবলীর স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাসদ স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি এড. হাবিবুর রহমান শওকত, শফি উদ্দিন মোল্লা ও যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আকতার।
হাসানুল হক ইনু এমপি বলেন, বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার হাজার বছরের স্বপ্ন ও সংগ্রামের চূড়ান্ত পর্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ।
তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধকে নিছক সামরিক যুদ্ধ বা ভারত-পাকিস্তানের বিরোধ হিসাবে চিহ্নিত করে তারা বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসকে অস্বীকার করে, বাঙালিত্বের গৌরব অহংকারকেও অস্বীকার করে।
তথ্যমন্ত্রী আরো বলেন, যারা বাঙালি পরিচয়ে গর্ববোধ করেনা, তারাই পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ, চৈত্র সংক্রান্তি, হালখাতা, বাংলা ভাষা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের বিরোধিতা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ